8:37 pm, Wednesday, 6 May 2026

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

জাপানের শৃঙ্খলা ও প্রযুক্তিগত উন্নয়নের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

রোববার (৩ মে) জাপানের সাইতামা প্রিফেকচার-এর কশিগায়া শহরের গামো হলে ইসলামিক মিশন জাপান আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, জাপান এমন একটি দেশ যেখানে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও সময়নিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। প্রযুক্তিগত উন্নয়ন ও কর্মসংস্কৃতির ক্ষেত্রে দেশটি বিশ্বের জন্য একটি অনন্য উদাহরণ, যেখান থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র এবং স্বাধীনতার পর থেকেই দেশের উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রবাসীরা যদি দক্ষতা অর্জন করে আধুনিক প্রযুক্তির জ্ঞান দেশে প্রয়োগ করেন, তাহলে বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রবাসীদের সততা ও দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক ছাত্র-গণঅভ্যুত্থানকে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দিগন্ত হিসেবে উল্লেখ করে এই পরিবর্তনকে টেকসই করতে প্রবাসীদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

13 + two =

About Author Information

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

Update Time : ০৫:৩৯:৪৫ pm, Monday, ৪ মে ২০২৬