8:36 pm, Wednesday, 6 May 2026

দেশে লোডশেডিং নেই, তবে সাময়িক বিভ্রাট হতে পারে: মন্ত্রী

দেশের কোথাও লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে তিনি স্বীকার করেছেন, কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে এখন আর লোডশেডিং নেই। অতীতে কৃত্রিম সংকট সৃষ্টি করে জ্বালানি সংকট তৈরি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত টানা এক সপ্তাহ দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং হয়নি।

পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, আগের তুলনায় এখন উৎপাদন সক্ষমতা বেড়েছে এবং চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। আগে ছোট কিছু বিদ্যুৎকেন্দ্রের সমস্যার কারণে ঘাটতি থাকলেও বর্তমানে সেই সমস্যা কাটিয়ে ওঠা গেছে।

তিনি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী আগামী দিনগুলোতেও শূন্য লোডশেডিং বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

14 − 4 =

About Author Information

দেশে লোডশেডিং নেই, তবে সাময়িক বিভ্রাট হতে পারে: মন্ত্রী

Update Time : ০৫:৫৭:৫৬ pm, Tuesday, ৫ মে ২০২৬