11:25 pm, Monday, 11 May 2026

স্বাস্থ্যসেবা কোনও সুবিধা নয়, এটি জনগণের অধিকার: ডা. জুবাইদা

বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন অবহেলার শিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান

মঙ্গলবার (৫ মে) সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তির মানুষ আর স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকবে না। স্বাস্থ্যসেবা কোনো দয়া নয়, এটি জনগণের মৌলিক অধিকার—এ কথাও জোর দিয়ে উল্লেখ করেন তিনি।

আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টারও স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

উদ্বোধনের পর তিনি আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 + 8 =

About Author Information

Popular Post

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা, স্কালোনির স্কোয়াডে চমক

স্বাস্থ্যসেবা কোনও সুবিধা নয়, এটি জনগণের অধিকার: ডা. জুবাইদা

Update Time : ০৬:০৮:৫০ pm, Tuesday, ৫ মে ২০২৬