8:36 pm, Wednesday, 6 May 2026

‘এরশাদের মতো রাষ্ট্র চালাতে চাইছে তারেক রহমান’: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ-এর মতো প্রশাসক নিয়োগের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছেন।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত ১৭-১৮ বছর গণতন্ত্রকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলেও ক্ষমতায় আসার পর তা ভুলে যাওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় নির্বাচনে পরাজিত বা মনোনয়নবঞ্চিত ব্যক্তিদের বসিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালনার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারের অচলাবস্থা দূর করতে হবে। অন্যথায় অতীতের মতো পরিণতি ভোগ করতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য না করাই শ্রেয়। একই সঙ্গে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, উগ্রপন্থিদের উত্থান হলে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির নেতা সারজিস আলম এবং সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদসহ অন্যরা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 + three =

About Author Information

‘এরশাদের মতো রাষ্ট্র চালাতে চাইছে তারেক রহমান’: আসিফ মাহমুদ

Update Time : ০৬:৪৬:৫৭ pm, Tuesday, ৫ মে ২০২৬