7:40 pm, Wednesday, 6 May 2026

শিশুমৃত্যুর দায়ে ড. ইউনূস ও নূরজাহানের বিচার দাবি যুব ইউনিয়নের

হামে শিশুমৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন

মঙ্গলবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু বলেন, হামের টিকা কার্যক্রমে চরম অবহেলা ও ব্যর্থতার কারণে দেশে গভীর জনস্বাস্থ্য সংকট তৈরি হয়েছে।

তাদের দাবি, এ পর্যন্ত প্রায় তিন শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে, যা অত্যন্ত মর্মান্তিক ও অগ্রহণযোগ্য।

বিবৃতিতে বলা হয়, এই পরিস্থিতির দায় এড়ানোর সুযোগ নেই সাবেক অন্তর্বর্তী সরকারের। বিশেষ করে তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম-এর বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়।

তাদের অভিযোগ, টিকা ক্রয় নীতিতে আকস্মিক পরিবর্তনের ফলে হামের টিকার কৃত্রিম সংকট তৈরি হয় এবং দ্রুত তা মহামারি আকারে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ-এর সতর্কতা থাকা সত্ত্বেও সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি বলেও দাবি করা হয়।

এছাড়া মার্চের শেষ দিকে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, অবিলম্বে সারা দেশে হামের প্রাদুর্ভাবকে ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণা করতে হবে। পাশাপাশি চিকিৎসা কার্যক্রম জোরদার, ফিল্ড হাসপাতাল স্থাপন এবং সব শিশুর জন্য হামের টিকা নিশ্চিত করার দাবি জানান তারা

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

20 − 10 =

About Author Information

শিশুমৃত্যুর দায়ে ড. ইউনূস ও নূরজাহানের বিচার দাবি যুব ইউনিয়নের

Update Time : ০৫:০৫:১৫ pm, Wednesday, ৬ মে ২০২৬