জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নাজিরপুর-বাহাদুরাবাদ এলাকায় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া স্থানীয় বাসিন্দা শুকুর মাহমুদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোহেল মিয়া কৃষিকাজে মাঠে গিয়ে ভুট্টা সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। বিকেলের দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ততক্ষণে তিনি মারা যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ ঘটনাকে কেন্দ্র করে শোক ও উদ্বেগ বিরাজ করছে।
বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করার এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়ে আসছেন।
শু/সবা
স্টাফ রিপোর্টার, জামালপুর 






















