9:23 pm, Friday, 8 May 2026

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে স্বার্থবিরোধী ধারা বদলের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

শুক্রবার (৮ মে) সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাইশটিলা ন্যাচারাল পার্ক-এর উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং কোনো ধারা জাতীয় স্বার্থের পরিপন্থী হলে তা সংশোধনের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, জ্বালানির দাম বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের নজরদারি অব্যাহত থাকবে।

পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, বন্দর ব্যবস্থার উন্নয়ন ছাড়া আমদানি-রপ্তানি ব্যয় কমানো সম্ভব নয়।

সামগ্রিক মূল্যস্ফীতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী দাবি করেন, বর্তমান পরিস্থিতির প্রভাব দীর্ঘমেয়াদে তেমন থাকবে না এবং অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × two =

About Author Information

Popular Post

 অস্থিরতা তৈরির চেষ্টা করছে হতাশাগ্রস্ত গোষ্ঠী: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে স্বার্থবিরোধী ধারা বদলের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

Update Time : ০৪:১৩:১০ pm, Friday, ৮ মে ২০২৬