5:48 pm, Friday, 8 May 2026

জোটের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

নানা রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। ফলে তিনিই হচ্ছেন তামিলনাড়ু-র পরবর্তী মুখ্যমন্ত্রী।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেস, ভিসিকে এবং বামপন্থি দল সিপিআইএমসিপিআই টিভিকে-কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ৪ মে প্রকাশিত নির্বাচনের ফলে টিভিকে এককভাবে ১০৮টি আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। এর মধ্যে থালাপতি বিজয় দুটি আসনে জয় পাওয়ায় একটি আসন ছাড়তে হবে, ফলে দলের কার্যকর আসনসংখ্যা দাঁড়ায় ১০৭।

অন্যদিকে কংগ্রেস ৫টি, ভিসিকে ৪টি এবং সিপিআই ও সিপিআইএম দুটি করে মোট ৪টি আসন পাওয়ায় জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ, যা সরকার গঠনের জন্য যথেষ্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৪টায় থালাপতি বিজয় রাজ্যপাল আরভি আর্লেকার-এর সঙ্গে তৃতীয় দফা বৈঠকে অংশ নেবেন। সেখানে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, যেসব দল এখন থালাপতি বিজয়কে সমর্থন দিচ্ছে, তারা নির্বাচনের আগে ক্ষমতাসীন ডিএমকে-র জোটে ছিল। তবে নির্বাচনের পর রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় তারা এখন টিভিকে-র পাশে দাঁড়িয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × 3 =

About Author Information

Popular Post

 অস্থিরতা তৈরির চেষ্টা করছে হতাশাগ্রস্ত গোষ্ঠী: মির্জা ফখরুল

জোটের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

Update Time : ০৫:২৯:৫৭ pm, Friday, ৮ মে ২০২৬