6:30 pm, Friday, 8 May 2026

সৌদি চাপেই ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ হঠাৎ স্থগিত করার পেছনে সৌদি আরবের চাপ কাজ করেছে বলে দাবি করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ

বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে না দেয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ অভিযান থেকে সরে আসেন।

স্থানীয় সময় বুধবার (৬ মে) প্রকাশিত প্রতিবেদনে একাধিক সূত্রের বরাতে বলা হয়, ট্রাম্প গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রজেক্ট ফ্রিডম’-এর ঘোষণা দিলে উপসাগরীয় মিত্র দেশগুলো বিস্মিত হয়ে পড়ে। বিশেষ করে সৌদি আরবের নেতৃত্ব এ ঘোষণায় বিরক্ত হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, পরে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় যে রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেস থেকে মার্কিন বিমান পরিচালনা কিংবা সৌদি আকাশসীমা ব্যবহার করে এ অভিযান চালানোর অনুমতি দেয়া হবে না।

এতে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা বড় ধরনের চাপে পড়ে। পরে ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর মধ্যে ফোনালাপ হলেও কোনো সমাধান হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পরবর্তীতে গুরুত্বপূর্ণ ওই আকাশসীমায় মার্কিন সামরিক বিমানের প্রবেশাধিকার পুনরায় নিশ্চিত করতে ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করতে বাধ্য হন বলে দাবি করেছে এনবিসি নিউজ।

প্রতিবেদনে আরও বলা হয়, শুধু সৌদি আরব নয়, উপসাগরীয় অঞ্চলের অন্য মিত্র দেশগুলোর মধ্যেও এ অভিযান নিয়ে অস্বস্তি তৈরি হয়েছিল। অভিযান শুরুর পর কাতারের নেতাদের সঙ্গেও ট্রাম্প কথা বলেন বলে জানা গেছে।

এক সৌদি সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান “নিয়মিত যোগাযোগে” ছিলেন। একই সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগকে সৌদি আরব “ব্যাপকভাবে সমর্থন” করছে বলেও জানানো হয়।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eleven − 10 =

About Author Information

Popular Post

 অস্থিরতা তৈরির চেষ্টা করছে হতাশাগ্রস্ত গোষ্ঠী: মির্জা ফখরুল

সৌদি চাপেই ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেন ট্রাম্প

Update Time : ০৫:৫১:০৭ pm, Thursday, ৭ মে ২০২৬