11:26 pm, Wednesday, 10 June 2026

হাম রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসা দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

হাম আক্রান্ত রোগীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১৫ মে) বিকেলে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা হামের রোগীদের দেয়া হচ্ছে না। সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে স্বল্প সময়ে নানা প্রতিকূলতার কারণে পরিস্থিতি সামাল দিতে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার দ্রুত সময়ের মধ্যে হামের টিকার ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। তবে টিকার পূর্ণ সুফল পেতে কিছুটা সময় লাগছে। পরিস্থিতির আরও অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মাত্র দুই মাসে দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

thirteen − nine =

About Author Information

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

হাম রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসা দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ০৬:৪৮:১৩ pm, Friday, ১৫ মে ২০২৬