কুড়িগ্রামের রাজারহাটে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তি।
শুক্রবার (১৫ মে ২০২৬) রাত ৮টার দিকে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ গেট থেকে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রুবেল পাটোয়ারীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজারহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর একই স্থান থেকে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরাও পৃথক একটি বিক্ষোভ মিছিল বের করেন। সংগঠনটির আহ্বায়ক হাসান মেহেদীর নেতৃত্বে মিছিলটি রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং সহিংস রাজনীতি পরিহারের আহ্বান জানান।
প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শু/সবা
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: 



















