3:02 am, Sunday, 17 May 2026

গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩-এর গণমাধ্যম বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলার রাইগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় রফিকুল ইসলামের বাড়ির পাশের একটি কাঁচা সড়কে মিন্টু মিয়া নামে এক যুবকের মোটরসাইকেল তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তার কাছ থেকে ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি স্মার্টফোন এবং নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতার মিন্টু মিয়া পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × 1 =

About Author Information

Popular Post

তারেক রহমানের নেতৃত্বে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে: এ্যানি

গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০৯:২৪:১১ pm, Saturday, ১৬ মে ২০২৬