6:41 pm, Sunday, 31 May 2026

চেয়ারম্যান পদে ব্যতিক্রমী আয়োজনে সম্পদের প্রার্থিতা ঘোষণা

0-4064x3048-0-0-{}-0-12#

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক ও তরুণ নেতৃত্ব মোস্তাফিজুর রহমান সম্পদ। এ উপলক্ষে রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় একটি ব্যতিক্রমধর্মী মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়।

শোডাউনটি তালম ইউনিয়নের মানিকচাপড় বাজার এলাকা থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গুল্টা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এতে প্রায় ৪ শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় সম্পদ তার চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করে বলেন, তালম ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার মান বৃদ্ধি করতে আমি কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইউনিয়নের মানুষের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখাই আমার লক্ষ্য।

শোডাউন শেষে গুল্টা স্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত বক্তারা সম্পদের সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করেন এবং আগামী নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

ব্যতিক্রমী এই প্রার্থিতা ঘোষণা ও মোটরসাইকেল শোডাউনকে ঘিরে তালম ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের মতে, তরুণ নেতৃত্ব ও উন্নয়ন ভাবনার কারণে সাধারণ মানুষের মধ্যে সম্পদকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালম ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ইতোমধ্যেই শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্পদের এই ব্যতিক্রমী আয়োজন এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

13 + thirteen =

About Author Information

Popular Post

চেয়ারম্যান পদে ব্যতিক্রমী আয়োজনে সম্পদের প্রার্থিতা ঘোষণা

চেয়ারম্যান পদে ব্যতিক্রমী আয়োজনে সম্পদের প্রার্থিতা ঘোষণা

Update Time : ০৬:৪০:৪৬ pm, Sunday, ৩১ মে ২০২৬