11:35 pm, Wednesday, 10 June 2026

প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালীর বাউফল উপজেলার সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের এক মাসের বেতন-ভাতা তাদের সহায়তায় দান করেছেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানান ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, তার নির্বাচনী এলাকা পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের প্রতিবন্ধী তিন ভাই রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের মানবেতর জীবনযাপনের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের জন্য সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত এক মাসের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

ড. মাসুদ জানান, শুধু আর্থিক সহায়তাই নয়, তিন ভাইয়ের বসতঘর পুনর্নির্মাণ এবং তাদের নিয়মিত খাদ্যের ব্যবস্থাও করা হচ্ছে।

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের প্রতিবেদন ও ভিডিওচিত্রের মাধ্যমে বিষয়টি তার নজরে এসেছে। এরপর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের অনেক মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ নাগরিকের মৌলিক অধিকার রাষ্ট্রের নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে অনেক মানুষ এখনও বঞ্চিত।

ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ, জাতি বা গোষ্ঠীভেদে নয়; সকল নাগরিককে সমান মর্যাদায় বিশ্বাস করে। দলটির সামাজিক কার্যক্রমও ধর্ম-বর্ণ নির্বিশেষে পরিচালিত হয়। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়েও ইসলাম গুরুত্ব দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি দাবি করেন, ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের মৌলিক অধিকার শতভাগ নিশ্চিত করা সম্ভব হবে। এ লক্ষ্যে সমাজের সকল মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × 3 =

About Author Information

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন শফিকুল ইসলাম মাসুদ

Update Time : ০৫:৪৫:২২ pm, Thursday, ৪ জুন ২০২৬