11:52 pm, Monday, 15 June 2026

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

পাকিস্তান বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মারদান জেলায় এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগীয় জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহাম্মদ কাসিম আব্দুল্লাহ এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসী।

বিবৃতিতে বলা হয়, নিয়মিত প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে বিমানটি উড্ডয়ন করেছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি মারদান জেলায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় দুই পাইলট ঘটনাস্থলেই নিহত হন।

বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসিফ আলী জারদারি, শেহবাজ শরিফ এবং আসিম মুনির

উল্লেখ্য, পাকিস্তানে সামরিক বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা নতুন নয়। গত সপ্তাহেও যান্ত্রিক ত্রুটির কারণে আজাদ কাশ্মির অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২২ সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen + 16 =

About Author Information

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে ২১৩ কোটি টাকার সহায়তা

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

Update Time : ০৬:১৯:২৪ pm, Monday, ১৫ জুন ২০২৬