2:39 am, Wednesday, 17 June 2026

জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা: ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। এ সময় দিল্লির বিমানবন্দরে জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র অসন্তোষ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান ভারতীয় দূতকে তলব করে এ বিষয়ে ব্যাখ্যা চান।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘটনাটিকে “অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক” উল্লেখ করে বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, পুরো ঘটনা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন।

উল্লেখ্য, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান জাহেদ উর রহমান। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশে বাধা দেয়।

পরে উচ্চ পর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে না থেকে কলম্বো হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি ঢাকায় ফিরে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, বৈঠকে তার অংশগ্রহণের বিষয়টি বাংলাদেশ হাইকমিশন আগেই আনুষ্ঠানিকভাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 + 13 =

About Author Information

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগনির্ণয় যন্ত্র বছরের পর বছর অচল

জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা: ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব

Update Time : ০৬:৩২:৩৫ pm, Monday, ১৫ জুন ২০২৬