1:31 am, Monday, 15 June 2026

নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

ভারতের অনুমোদন না পাওয়ায় সোমবার (১৫ জুন) থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে অনুমোদন দেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জ্বালানি কর্মকর্তারা।

নেপালের কর্মকর্তাদের মতে, ভারত-বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন লাইনের সক্ষমতা সংকটের কারণেই অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানির অনুমতি আটকে রয়েছে। এছাড়া সংশোধিত বা নতুন ত্রিপক্ষীয় চুক্তি এবং নেপাল-ভারত জ্বালানি সচিব পর্যায়ের যৌথ স্টিয়ারিং কমিটির সিদ্ধান্তসহ কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়াও এখনও সম্পন্ন হয়নি।

বর্ষা মৌসুমে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ নেপাল ভারত ও বাংলাদেশে রপ্তানি করে থাকে। তবে শীতকালে দেশটি আবার ভারতের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করে।

২০২৫ সালের ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত নেপাল-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠকে বিদ্যমান ৪০ মেগাওয়াটের পাশাপাশি বাংলাদেশে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির বিষয়ে নীতিগত সম্মতি হয়েছিল। একই সঙ্গে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়।

এরপর নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ ভারতের সংশ্লিষ্ট বিদ্যুৎ বাণিজ্য সংস্থার কাছে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির ব্যবস্থা করার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানায়। তবে ভারতীয় কর্তৃপক্ষ জানায়, এক হাজার মেগাওয়াট সক্ষমতার ভারত-বাংলাদেশ সঞ্চালন লাইনে বর্তমানে অতিরিক্ত বিদ্যুৎ পরিবহনের সুযোগ নেই।

ফলে আপাতত বাংলাদেশ নেপাল থেকে আগের মতোই ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে, আর অতিরিক্ত ২০ মেগাওয়াট রপ্তানির বিষয়টি ভারতের অনুমোদন ও প্রয়োজনীয় অবকাঠামোগত সক্ষমতার ওপর নির্ভর করবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × one =

About Author Information

জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা?’

নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

Update Time : ০৩:৫৮:৩৮ pm, Sunday, ১৪ জুন ২০২৬