11:10 pm, Wednesday, 17 June 2026

প্রস্তাবিত বাজেট ‘চানাচুর মার্কা’, সংসদে আমির হামজা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেন, এই বাজেট অনেকটা ‘চানাচুর মার্কা’ বাজেটের মতো—শুনতে ভালো লাগলেও বাস্তবে জনগণের জন্য সুফল বয়ে আনবে না।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন কায়সার কামাল

আমির হামজা বলেন, জাতীয় বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা। রাষ্ট্রীয় আয় বাড়াতে কর প্রশাসনের আধুনিকায়ন, কর ফাঁকি ও অর্থপাচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে নতুন রাজস্ব উৎস খুঁজে বের করার পরামর্শ দেন।

বেকারত্বকে দেশের অন্যতম বড় সমস্যা উল্লেখ করে তিনি শিল্পায়নে অধিক গুরুত্ব দেওয়ার দাবি জানান। শিক্ষা খাতের বরাদ্দ নিয়েও সমালোচনা করে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য আরও বেশি অর্থ বরাদ্দ প্রয়োজন।

মাদ্রাসা শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রতিটি জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নেওয়া উচিত।

কৃষকদের জন্য স্বল্পমূল্যে সার ও বীজ সরবরাহ এবং কৃষি যন্ত্রপাতির ওপর শুল্কমুক্ত সুবিধা দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি রেল যোগাযোগ আধুনিকায়নের ওপর জোর দিয়ে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়–এ অধ্যয়নরত শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় হয়ে রেললাইন চালুর উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

সরকারের বাজেট নিয়ে ইতিবাচক প্রচারণার সমালোচনা করে আমির হামজা বলেন, সরকার দাবি করছে বাজেটকে ঘিরে আনন্দের বন্যা বইছে, অথচ দেশের বিভিন্ন স্থানে বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

তিনি আরও বলেন, অতীতের মতো এবারও বাজেটের অর্থ যাতে ক্ষমতাসীন দলের সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে পাচার না হয়, সে বিষয়ে জনগণকে নিশ্চয়তা দিতে হবে। অর্থপাচার রোধে সরকারের সুস্পষ্ট নীতিমালা এখনো জনগণের সামনে স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

7 − 2 =

About Author Information

মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত বাজেট ‘চানাচুর মার্কা’, সংসদে আমির হামজা

Update Time : ০৮:১১:০৮ pm, Wednesday, ১৭ জুন ২০২৬