1:46 pm, Saturday, 20 June 2026

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ: মির্জা ফখরুল

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে চলতে পারে না। বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক দল হিসেবে সব মত ও পথের মানুষকে ধারণ করে।

তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো পুনরায় চালুর চেষ্টা করা প্রয়োজন। বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে, তবে মালিকপক্ষের কিছু সিদ্ধান্তের কারণে অনেক সাংবাদিক চাকরি হারাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্বে থাকা বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, ততবারই সংবাদমাধ্যম তুলনামূলক বেশি স্বাধীনতা ভোগ করেছে।

তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচার মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার নিশ্চিত করা, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা এবং বেতন কাঠামো উন্নয়নের দাবিও তুলে ধরেন বক্তারা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × 4 =

About Author Information

রাবিতে র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের মারধর

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ: মির্জা ফখরুল

Update Time : ০৪:১৩:২৭ pm, Tuesday, ১৬ জুন ২০২৬