7:53 pm, Wednesday, 17 June 2026

বিআরটিএর অনলাইন সেবায় ব্যয় বাড়ল ২১ কোটি টাকা

যানবাহনের কর ও ফি আদায়ে প্রত্যাশার চেয়ে বেশি লেনদেন হওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনলাইন ব্যাংকিং সেবার চুক্তির ব্যয় ২১ কোটি ৪২ লাখ টাকার বেশি বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২১ সালে বিআরটিএর বিভিন্ন কর ও ফি অনলাইনে আদায়ের জন্য কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমকে (সিএনএস) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাঁচ বছরে আনুমানিক ৪ কোটি ৫০ লাখ লেনদেনের ভিত্তিতে চুক্তির মোট মূল্য নির্ধারণ করা হয়েছিল ২১৮ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা।

তবে ড্রাইভিং লাইসেন্স, মোটরযানের নিবন্ধন এবং মালিকানা পরিবর্তনসহ বিভিন্ন সেবা সহজীকরণ এবং কর-ফির বিলম্বজনিত জরিমানা একাধিকবার মওকুফ করায় লেনদেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে অতিরিক্ত ৪৫ লাখ ট্রানজেকশন যুক্ত হয়েছে।

এর ফলে চুক্তির মোট মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২৪০ কোটি ১৪ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ মূল চুক্তির তুলনায় অতিরিক্ত ২১ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা ব্যয় বৃদ্ধি পেয়েছে, যা মোট চুক্তিমূল্যের প্রায় ৯ দশমিক ৮ শতাংশ।

বর্তমান চুক্তির মেয়াদ আগামী ১৬ জুলাই ২০২৬ পর্যন্ত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন সেবার ব্যবহার বৃদ্ধি পাওয়াই এই অতিরিক্ত ব্যয়ের প্রধান কারণ।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × four =

About Author Information

সীমান্ত হত্যা, পুশ ইন কর্মকাণ্ড অব্যাহত থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক হবে না: এবি পার্টি

বিআরটিএর অনলাইন সেবায় ব্যয় বাড়ল ২১ কোটি টাকা

Update Time : ০৫:৪২:০৭ pm, Wednesday, ১৭ জুন ২০২৬