6:39 pm, Sunday, 21 June 2026

নৌবহরে তিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ যুক্ত করল ভারত

  • Reporter Name
  • Update Time : ০৩:৩২:১৯ pm, Sunday, ২১ জুন ২০২৬
  • 8 Time View

ছবি: সংগৃহীত

ভারতের নৌবহরে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। রোববার (২১ জুন) কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে জাহাজগুলোর উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই যুদ্ধজাহাজগুলো ভারতের সামুদ্রিক শক্তি ও প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। এগুলো যুদ্ধ পরিচালনা, হাইড্রোগ্রাফিক জরিপ এবং সাবমেরিনবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নৌবহরে যুক্ত হওয়া তিনটি জাহাজ হলো স্টিলথ ফ্রিগেট ‘দুনগিরি’, জরিপ জাহাজ ‘সংশোধক’ এবং অগভীর পানিতে সাবমেরিনবিরোধী যুদ্ধজাহাজ ‘অগ্রে’

ভারতীয় নৌবাহিনীর প্রকাশিত ভিডিওতে দুনগিরিকে শক্তিশালী ও আধুনিক যুদ্ধজাহাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশীয় স্টিলথ প্রযুক্তিতে নির্মিত এ জাহাজে ব্রহ্মোস সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র এবং মিডিয়াম রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমসহ অত্যাধুনিক অস্ত্র ও সেন্সর সংযোজন করা হয়েছে।

‘সংশোধক’ জাহাজটি উপকূলীয় ও গভীর সমুদ্রের হাইড্রোগ্রাফিক জরিপ এবং বেসামরিক ও প্রতিরক্ষা কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এতে আন্ডারওয়াটার ও রিমোটলি অপারেটেড ভেহিকল সিস্টেম রয়েছে।

অন্যদিকে ‘অগ্রে’ অগভীর পানিতে শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত ও ধ্বংসে সক্ষম। এতে হালকা টর্পেডো ও দেশীয় রকেট লঞ্চার যুক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, ভারত শুধু অস্ত্রের ক্রেতা হয়ে থাকতে পারে না। দেশের সশস্ত্র বাহিনীকে বিশ্ববাজারের পণ্যে পরিণত হতে দেওয়া হবে না।

তিনি বলেন, “যাদের সামুদ্রিক শক্তি যত বেশি, তাদের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাবও তত শক্তিশালী। ভারত এই বাস্তবতা অনুধাবন করে নিজেকে সে অনুযায়ী প্রস্তুত করছে।”

মোদি আরও বলেন, আইএনএস বিক্রান্ত দিয়ে যে যাত্রার সূচনা হয়েছিল, তা শুধু নতুন যুদ্ধজাহাজ নির্মাণের নয়, বরং ভারতের ক্রমবর্ধমান স্বনির্ভরতার প্রতীক। আইএনএস অগ্রে, আইএনএস দুনগিরি ও আইএনএস সংশোধক সেই যাত্রায় নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: এনডিটিভি

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

six + 4 =

About Author Information

একই চেয়ারে ৭ বছর! কালীগঞ্জ ইউএনও অফিসে  যুথিকা বিশ্বাসের ‘একচ্ছত্র সাম্রাজ্য’

নৌবহরে তিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ যুক্ত করল ভারত

Update Time : ০৩:৩২:১৯ pm, Sunday, ২১ জুন ২০২৬