9:35 pm, Saturday, 20 June 2026

ট্রাম্পের মন্তব্যে যুক্তরাষ্ট্র–ইতালি কূটনৈতিক টানাপোড়েন

 ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে যুক্তরাষ্ট্র ও ইতালির মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

ট্রাম্প দাবি করেন, জি-৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য ‘‘অনুনয়’’ করেছিলেন। এই বক্তব্যকে ‘‘বানোয়াট’’ বলে প্রত্যাখ্যান করেছেন মেলোনি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় ইতালির প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্পের মন্তব্য ভিত্তিহীন এবং তিনি এমন আচরণে বিস্মিত। তিনি আরও বলেন, ‘‘ইতালি এবং আমি কখনও অনুনয় করি না।’’

এ ঘটনার পর ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। ওই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। তাজানি ট্রাম্পের মন্তব্যকে ‘‘আপত্তিকর’’ বলে অভিহিত করেন।

বিশ্লেষকদের মতে, একসময় ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ট্রাম্প ও মেলোনির মধ্যে এই বাকবিতণ্ডা পশ্চিমা জোটের অভ্যন্তরীণ সম্পর্কে নতুন চাপ তৈরি করেছে।

ট্রাম্প পরে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মেলোনির সমালোচনা করে বলেন, তিনি তাকে ‘‘ভক্ত’’ হিসেবে দেখতে চান না এবং ন্যাটো ও আন্তর্জাতিক ইস্যুতে ইতালির অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।

এর আগে ইরান ইস্যুসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে দুই নেতার মধ্যে মতপার্থক্য দেখা দেয়। চলমান এই ঘটনা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: সিএনএন

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × five =

About Author Information

রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

ট্রাম্পের মন্তব্যে যুক্তরাষ্ট্র–ইতালি কূটনৈতিক টানাপোড়েন

Update Time : ০৭:০৬:৪০ pm, Saturday, ২০ জুন ২০২৬