9:36 pm, Saturday, 20 June 2026

নেতানিয়াহুকে ‘মানসিকভাবে সুস্থ’ রাখতে কঠোর হতে হয়: ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক দৃঢ় ও ভালো। তবে তাকে ‘মানসিকভাবে সুস্থ’ রাখতে মাঝে মাঝে কঠোর হতে হয়।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমাদের সম্পর্ক ভালো এবং দৃঢ়; তবে তাকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য আমাদের মাঝে মাঝে কঠিন হতে হয়।”

সম্প্রতি লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। গত ২ মার্চ থেকে লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ট্রাম্প একাধিকবার অভিযান বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী তা উপেক্ষা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতার পর তেহরান জানিয়েছে, স্থায়ী শান্তি চুক্তির পথে অগ্রসর হতে হলে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। ট্রাম্পও যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন।

ইসরায়েলকে হামলা বন্ধে বাধ্য করতে পারবেন কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি পারব। নেতানিয়াহু এবং ইসরায়েলের কর্মকর্তারা আমাকে সম্মান করেন। আমি কোনো নির্দেশ দিলে তারা সেটি পালন করবে।”

সূত্র: অ্যাক্সিওস

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

thirteen + 7 =

About Author Information

রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

নেতানিয়াহুকে ‘মানসিকভাবে সুস্থ’ রাখতে কঠোর হতে হয়: ট্রাম্প

Update Time : ০৫:৫৭:৪৬ pm, Saturday, ২০ জুন ২০২৬