9:52 pm, Sunday, 21 June 2026

নারী কেলেঙ্কারির অভিযোগে গাইবান্ধায় ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর প্রত্যাহার

গাইবান্ধায় নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর (৩৫)–কে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং এ ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ।

রোববার (২১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন রাতে এ ঘটনা ঘটে। পরে ২০ জুন শুক্রবার রাতে অভিযুক্ত সার্জেন্টকে ক্লোজ করা হয়।

ঘটনার বিষয়ে ট্রাফিক বিভাগ জানায়, দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ফেসবুকে কনটেন্ট তৈরি করতেন সার্জেন্ট জাহাঙ্গীর। এর সূত্র ধরেই এক নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে তার পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে।

এরই ধারাবাহিকতায় ১৭ জুন রাতে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় ওই নারী কনটেন্ট ক্রিয়েটরসহ স্থানীয়রা সার্জেন্ট জাহাঙ্গীরকে অবরুদ্ধ করে রাখেন বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

ঘটনাটি প্রথমে প্রকাশ না পেলেও শনিবার থেকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপরই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

ট্রাফিক ইন্সপেক্টর আলতাব হোসেন বলেন, “পলাশবাড়ির ওই ঘটনার পর সার্জেন্ট জাহাঙ্গীরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলছে।”

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × two =

About Author Information

তিস্তায় পানির সঙ্গে বাড়ছে বিপদ, রংপুর অঞ্চলে বন্যার আভাস

নারী কেলেঙ্কারির অভিযোগে গাইবান্ধায় ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর প্রত্যাহার

Update Time : ০৭:৫০:০৪ pm, Sunday, ২১ জুন ২০২৬