9:37 pm, Sunday, 21 June 2026

লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযানে নিষিদ্ধ প্রসাধনী জব্দ, দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

লালমনিরহাট শহরে অবৈধ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রসাধনী বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ প্রসাধনী জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২১ জুন) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহরের পাইকারি কসমেটিকস প্রতিষ্ঠান ‘মীম এন্টারপ্রাইজ’ ও ‘রাফি এন্টারপ্রাইজ’-এ যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী এবং মো. মামুনুর রশিদ।

অভিযানকালে প্রতিষ্ঠান দুটি থেকে আমদানিকারকের তথ্যবিহীন ও চোরাই পথে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে সরকার ঘোষিত জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ রঙ ফর্সাকারী ক্রিমও ছিল।

মোবাইল কোর্টে অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এছাড়া জব্দকৃত সকল নিষিদ্ধ ও ক্ষতিকর রঙ ফর্সাকারী ক্রিম অভিযানস্থলেই সাধারণ মানুষের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × 2 =

About Author Information

তিস্তায় পানির সঙ্গে বাড়ছে বিপদ, রংপুর অঞ্চলে বন্যার আভাস

লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযানে নিষিদ্ধ প্রসাধনী জব্দ, দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

Update Time : ০৯:১৬:১২ pm, Sunday, ২১ জুন ২০২৬