1:03 am, Wednesday, 8 July 2026

নীলফামারীতে ডাক কর্মচারীদের দুই দফা দাবী বাস্তবায়নে অবস্থান কর্মসুচি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

‎দুই দফা দাবী বাস্তবায়নে অবস্থান কর্মসুচি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার উদ্যোগে।
‎রবিবার দুপুরে (৫ জুলাই) নীলফামারী প্রধান ডাকঘর প্রাঙ্গণে এই অবস্থান কর্মসুচি অনুষ্ঠিত হয়।
‎জেলা শাখা ডাকঘর কর্মচারী সমিতির সভাপতি জিকরুল হকের সভাপতিত্বে অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হোসাইন মো. সেলিম রেজা।
‎জেলা কমিটির সাধারণ সম্পাদক জামিল আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কোষাধ্যক্ষ আনিসুর রহমান।
‎বক্তারা উল্লেখ করেন তিন গুণ বেতন ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের দাবীতে সারাদেশে একযোগে এই কর্মসুচি চলছে। দাবী বাস্তবায়নে কলম বিরতি, স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ঢাকায় ধর্মঘট পালন করা হয়েছে।
‎সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জামিল আহমেদ বলেন, বর্তমান সরকার বৈষম্য নিরসনে কাজ করছে অথচ ডাক বিভাগে এখোনো বৈষম্য রয়েছে। আমরা বৈষম্যের শিকার।
‎৩-৪ হাজার টাকা আমরা সম্মানি পাই। এই সময়ে এই অর্থ দিয়ে সংসার চালানো কি সম্ভব ? আমরা সরকারের কাছে দাবী জানাই আমাদের দাবী মেনে নিয়ে বেঁচে থাকার পথ সুগম করে দিক।
‎বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি হোসাইন মো. সেলিম রেজা বলেন, দুই দফা দাবী বাস্তবায়নে আগামীকাল সোমবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ধর্মঘট। দাবী আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।
‎বলেন, আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই। রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথ ভাবে পালন করছি আমরা কিন্তু হচ্ছি উপেক্ষিত। জেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মীরা কর্মসুচিতে অংশ নেন।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twenty − 16 =

About Author Information

Popular Post

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ন্যাটোর হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি ঘোষণা

নীলফামারীতে ডাক কর্মচারীদের দুই দফা দাবী বাস্তবায়নে অবস্থান কর্মসুচি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Update Time : ০৪:৪৫:৩৫ pm, Sunday, ৫ জুলাই ২০২৬