11:18 am, Saturday, 27 June 2026

সৌদি সরকারের পক্ষ থেকে হাব সভাপতিকে শুভেচ্ছা স্মারক প্রদান

হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিমকে হজ ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃত স্বরুপ রাজকীয় সৌদি সরকারের পক্ষ থেকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রনালয়ের উপমন্ত্রী ড. আল হাসান আল মানাখরা শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এসময় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রনালয়ের ডিজি ড.বদর আল সোলায়মানী উপস্থিত ছিলেন। এসময় সৌদি উপমন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় হাব সভাপতির ভূমিকার প্রশংসা করেন। ২০২৪ সালের হজে সৌদি মোয়াল্লেমদের সেবা প্রদানে কোন অনিয়ম হয়ে থাকলে তিনি তা জানতে চেয়েছেন এবং দোষীদের বিরোদ্ধে কঠোর ব্যবস্হা নিবেন বলে দৃঢ়ভাবে উল্লেখ করেন।

এবছর জামারাতে প্রবেশের সময় অব্যবস্থাপনা ও কিছু সৌদি মোয়াল্লেমের গাফিলতির বিষয়ে সৌদি উপমন্ত্রীকে হাব সভাপতি অবহিত করেন। ২০২৫ সালের হজ এর বিষয়ে একটি রোড ম্যাপ শীঘ্রই প্রকাশ করবেন বলে হাব সভাপতিকে অবহিত করেন সৌদি উপমন্ত্রী। তিনি আল্লাহর মেহমানদের কল্যানে আগামীতে একসাথে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং আল্লাহর মেহমানদের কষ্ট লাঘবে কি কি করা যায়, এ বিষয়ে তিনি হাব সভাপতির মতামত প্রত্যাশা করেন। সারাবিশ্বের হজযাত্রীদের কল্যানে রাজকীয় সৌদি সরকার এবং সউদি হজ ও ওমরাহ মন্ত্রনালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি হাব সভাপতিকে অবহিত করেন। ই-হজ ব্যবস্হাপনার কারনে বাংলাদেশের হজযাত্রী ও হজ এজেন্সীর কষ্ট লাঘব হয়েছে বলে হাব সভাপতি এসময় উল্লেখ করেন।

একসময় হজযাত্রীদের বাড়ী ভাড়ার আকদ ও হজ ভিসার বারকোডের জন্য এজেন্সীকে মক্কার মোয়াসসাসায় দিনের পর দিন লাইনে দড়িয়ে থাকতে হতো এবং অমানবিক শারিরিক কষ্ট করতে হতো। সৌদি সরকারের ই-হজ চালু করার পর এখন আর এ ভোগান্তি নাই মর্মে হাব সভাপতি উল্লেখ করেন। সৌদি সরকারের ডিজিটাল হজ ব্যবস্থাপনা বর্তমানে হজ যাত্রীদের মোয়াল্লেম সিলেকশন, বাড়ি ভাড়া, ট্রান্সপের্ট, প্যামেন্ট, ই-ভিসা ইত্যাদি সহজ করার জন্য তিনি সৌদি সরকারকে ধন্যবাদ। পাশাশাশি বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের হজযাত্রীদের কল্যানে ই-হজ ব্যবস্থাপনা চালু করেছেন। বর্তমান ডিজিটাল ই-হজ ব্যবস্থাপনার মাধ্যমে হজ ব্যবস্থাপনা বাংলাদেশ পর্বও সহজ করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের কল্যানে সার্বক্ষনিক হজ কার্যক্রম ব্যক্তিগতভাবে তদারকি করেন বলে সৌদি উপমন্ত্রীকে হাব সভাপতি অবহিত করেন। সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্স, হজ ও ওমরাহ মন্ত্রী, ভাইস মিনিষ্টার সহ সংশ্লিষ্ট সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসময় ধন্যবাদ ও কৃতজ্ঞতার বার্তা পৌছাতে উপমন্ত্রীকে অনুরোধ করেন হাব সভাপতি। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউছুফ ঈসা আল দুহাইলান এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন হাব সভাপতি।

২০২৪ সালের হজে সার্বিক সহযোগিতা ও বিশেষ করে সময় শেষ হয়ে যাবার পরও হজ ভিসা ইস্যু চালু রাখার জন্য সৌদি হজ ও ওমরাহ উপমন্ত্রীকে ধন্যবাদ জানান। হাবকে সম্মানিত করার জন্য হাব সভাপতি রাজকীয় সৌদি সরকার, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রনালয় এবং সৌদি আরবের হজ ও ওমরাহ উপমন্ত্রী ড. আল হাসান আল মানাখরাকে ধন্যবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × 2 =

About Author Information

Tipu Sultan

বদলগাছীতে সবজি ও মসলা জাতীয় কৃষি পণ্যের দাম কম

সৌদি সরকারের পক্ষ থেকে হাব সভাপতিকে শুভেচ্ছা স্মারক প্রদান

Update Time : ০৭:৩৫:০১ pm, Thursday, ২৭ জুন ২০২৪