11:11 am, Tuesday, 28 April 2026

খাগড়াছড়িতে বিশেষ আইন শৃংখলা সভা অবরোধ চলছে, গুইমারায় উত্তেজনা

খাগড়াছড়িতে চলমান উদ্ভূত পরিস্থিতি উত্তোরণের উপায় নিয়ে বিশেষ আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি-বাঙ্গালী সবাইকে ঐক্যবদ্ধ হযে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি পাহাড়ে জানমালের ক্ষয়ক্ষতি রোধ ও পরিস্থিতি শান্ত আইনশৃংখলা কঠোরভাবে নিয়ন্ত্রনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। ভবিষ্যতে যেন এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহবান জানান।
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লে: কর্ণেল মো: খাদেমুল ইসলাম, পুলিশ সুপার আরেফিন জুয়েল, পাহাড়ি নেতা রশি শংকর তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারসহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা এবং অবরোধকে কেন্দ্র করে এখনো খাগড়াছড়ির পরিস্থিতি থমথমে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা কাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও পুলিশ মাঠে রয়েছে। জরুরি কাজ ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে অনুরোধ জানানো হয়েছে।
খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বহাল রয়েছে। এরমধ্যেই বেলা ১১টার দিকে জেলার গুইমারার রামছু বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সেনাবাহিনীর সদস্যসহ কয়েকজন অবরোধকারী আহত হন। এ বিষয়ে দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ধর্ষকদের গ্রেফতার, ক্ষতিগ্রস্ স্কুলছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ এবং হামলাকারিদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ দ্বিতীয়দিনের মতো চলছে। জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা অবরোধের কারণে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় যুবক শয়ন শীলকে আটক করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × two =

About Author Information

Tipu Sultan

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

খাগড়াছড়িতে বিশেষ আইন শৃংখলা সভা অবরোধ চলছে, গুইমারায় উত্তেজনা

Update Time : ০৩:০২:৩৪ pm, Sunday, ২৮ সেপ্টেম্বর ২০২৫