০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উলিপুরে ১১ দলীয় জোটের প্রার্থী সালেহীর সাথে সাংবাদিকের মতবিনিময় সভা

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার(৯ জানুয়ারি) রাতে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নই তার প্রধান অঙ্গীকার। নির্বাচিত হলে তিনি উলিপুরের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেবেন বলেও জানান।

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সালেহী বলেন, জামায়াত ক্ষমতায় আসলে আদল ও ইহসান এর ভিত্তিতে সকল কাজ পরিচালনা করবে৷ এছাড়াও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই জনগণের প্রত্যাশা। তিনি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট কামাল কবির লিটনসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে পৌর ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

উলিপুরে ১১ দলীয় জোটের প্রার্থী সালেহীর সাথে সাংবাদিকের মতবিনিময় সভা

আপডেট সময় : ০১:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬