০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে নগরীসহ আশপাশের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ০।

আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকায়। এর কেন্দ্র ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রায় ২১৪ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে অনেক মানুষকে ঘরবাড়ি ও ভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী তথ্য জানানো হবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে পৌর ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় : ০৬:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬