সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান বেলাল উদ্দিন। বিমানবন্দরে তল্লাশির সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে।” উদ্ধার হওয়া টাকার সঠিক পরিমাণ নির্ধারণে গণনা চলছে বলেও জানান তিনি।
আটকের পর বেলাল উদ্দিন দাবি করেন, উদ্ধার হওয়া অর্থ তার ব্যবসায়িক লেনদেনের টাকা।
বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার দবিরুল ইসলামের ছেলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন বিপুল পরিমাণ অর্থসহ একজন রাজনৈতিক নেতার আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, জব্দ করা অর্থ মেশিনে গণনা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শু/সবা
রংপুর ব্যুরো: 
























