3:13 am, Tuesday, 28 April 2026

সিংড়ার ১১৮ কেন্দ্রে ভোট গ্রহণ, সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা মোতায়েন

নাটোর-৩ সিংড়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বুধবার সকাল থেকে উপজেলার ১১৮ কেন্দ্রে নির্বাচনী মালামাল প্রেরণ করা হয়। এর মধ্যে ৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সকল কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ১১৮টি কেন্দ্রে ও ৬৩১টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য ১১৮ জন প্রিজাইডিং অফিসার, ৬৩১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১,২৬২ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। মোট ৩,২৬,৮৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, যার মধ্যে ১,৬৪,০৮৮ জন পুরুষ, ১,৬২,৭৮১ জন মহিলা এবং ৩ জন হিজরা ভোট দেবেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, “নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে সকল কেন্দ্রে প্রয়োজনীয় মালামাল পাঠানো হয়েছে।”

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ২ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন আনসার ব্যাটালিয়ন ও দেড় শতাধিক সেনা স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবেন। এছাড়া ১৩টি পুলিশের মোবাইল টিম এবং ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × four =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

সিংড়ার ১১৮ কেন্দ্রে ভোট গ্রহণ, সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা মোতায়েন

Update Time : ০২:৪২:৫০ pm, Wednesday, ১১ ফেব্রুয়ারী ২০২৬