০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ভোটার উপস্থিতি নেই বললেই চলে

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে ভোটগ্রহণ চললেও গোপালগঞ্জের চিত্র কিছুটা ভিন্ন বলে জানা গেছে। জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টও চোখে পড়েনি।

নির্বাচনের আগে থেকেই ধারণা করা হচ্ছিল, গোপালগঞ্জের পরিস্থিতি অন্যান্য জেলার তুলনায় আলাদা হতে পারে। কারণ টুঙ্গিপাড়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মস্থান ও সমাধিস্থল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দীর্ঘদিন এই জেলা থেকে নির্বাচন করেছেন।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া) আসনে অবস্থানরত বিবিসি সংবাদদাতা আবুল কালাম আজাদ সকাল ৭টায় ডিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জানান, প্রিজাইডিং কর্মকর্তারা সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হলেও ভোটার উপস্থিতি ছিল প্রায় শূন্যের কাছাকাছি। কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ৫৪০ জন, যার মধ্যে নারী ভোটার ১ হাজার ২৪০ জন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার প্রায় তিন লাখ। আর গোপালগঞ্জ-১, ২ ও ৩—এই তিন আসনে সম্মিলিত ভোটার সংখ্যা প্রায় ১০ লাখ। ঐতিহ্যগতভাবে জেলা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত।

গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ অতীতে ধারাবাহিকভাবে জয়ী হলেও এবার দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। ফলে ভোটারদের একাংশের মধ্যে অনাগ্রহ দেখা যাচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন। আওয়ামী লীগ সমর্থকদের পক্ষ থেকে ভোট বর্জনের আহ্বানও ছিল, যদিও দলীয় পদধারী নেতারা প্রকাশ্যে কর্মসূচি দেননি।

তবে প্রার্থীদের এজেন্টরা আশা করছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে এবং শেষ পর্যন্ত সন্তোষজনক হার দেখা যেতে পারে। তাদের প্রত্যাশা, ভোটার উপস্থিতি ৫০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।

এদিকে গোপালগঞ্জ-৩ আসনসহ পুরো জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।

সার্বিকভাবে, রাজনৈতিক পটভূমি ও দলীয় অনুপস্থিতির প্রভাব গোপালগঞ্জের ভোটার উপস্থিতিতে পড়েছে কি না—সেটিই এখন পর্যবেক্ষণের বিষয় হয়ে উঠেছে।

শু/সবা

সূত্র: বিবিসি বাংলা

নারায়ণগঞ্জে জামতলা পঞ্চায়েত কমিটির নির্বাহী পর্ষদের বিশেষ সভা

গোপালগঞ্জে ভোটার উপস্থিতি নেই বললেই চলে

আপডেট সময় : ০৯:০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬