6:48 pm, Tuesday, 28 April 2026

জামায়াত নেতার বাড়ি থেকে ২০০ লাঠি উদ্ধার

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী) আসনের একটি ভোটকেন্দ্রের পাশের বাড়ি থেকে পুলিশ বিপুল পরিমাণ বাঁশের লাঠি উদ্ধার করেছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের এক বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িটি উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নেতা আল-আমিনের বলে পুলিশ জানিয়েছে।

আল-আমিন ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে এবং ওয়ার্ড জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল নেতা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রের উত্তরে অবস্থিত একতলা ভবনে অভিযান চালানো হয়। অভিযানকালে প্রায় ২০০টি বাঁশ ও গাছের ডালের লাঠি উদ্ধার করা হয়েছে।

তবে অভিযানের সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ বলেছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twenty + eighteen =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

জামায়াত নেতার বাড়ি থেকে ২০০ লাঠি উদ্ধার

Update Time : ০৯:১৭:২৭ am, Thursday, ১২ ফেব্রুয়ারী ২০২৬