5:44 am, Tuesday, 28 April 2026

ফরিদপুরে দুই প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

  • Reporter Name
  • Update Time : ০৯:৩০:০৮ am, Thursday, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • 82 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ফরিদপুরের দুটি ভোটকেন্দ্র থেকে দুই প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ভোটকেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের প্রবেশের অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশে মো. আল আমিন (ফরিদপুর-৩, হিতৈষী উচ্চবিদ্যালয় কেন্দ্র) এবং জাহিদুল ইসলাম (ফরিদপুর-১, আশাপুর মাদরাসা কেন্দ্র) প্রত্যাহার হন। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নতুন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশ্চিত করেছেন, আইন বহির্ভূত প্রবেশের অভিযোগের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেনি।

সারা দেশে সকাল সাড়ে ৭টায় একযোগে ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়। গণভোটও একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা সদস্য দায়িত্বে রয়েছেন—পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ মোট ৯ লাখ ৫৮ হাজার। এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন ১ লাখ ৮ হাজারের বেশি।

প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশের বেশি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তা বাহিনীর হাতে রয়েছে ২৫ হাজার ৭০০ বডি-ওর্ন ক্যামেরা। এছাড়া, সহিংসতা বা বিশৃঙ্খলার তথ্য জানাতে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং হটলাইন নম্বর ৩৩৩ চালু আছে।

এবার ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২। সারা দেশে ভোট গ্রহণ হবে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে।

৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে; শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। মোট ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট দেশে পৌঁছেছে, যার মধ্যে ২ লাখ ৭০ হাজার ৩৮টি গ্রহণ করা হয়েছে।

নির্বাচনে ৫১টি দল অংশ নিয়েছে। মোট প্রার্থী ২ হাজার ২৯; এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৪ জন স্বতন্ত্র। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন বিদেশি নির্বাচনি পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক। এছাড়া ৫৫ হাজারের বেশি দেশি পর্যবেক্ষকও দায়িত্বে রয়েছেন।

গণভোটের কারণে ভোট গ্রহণ এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোট শেষে কেন্দ্রেই শুরু হবে গণনা। ফলাফলের বিবরণী কেন্দ্রের নোটিশ বোর্ডে টানানো হবে এবং ধাপে ধাপে ফল প্রকাশ করা হবে। ইসি আশা করছে, ১৩ ফেব্রুয়ারি মধ্যেই চূড়ান্ত ফল জানা যাবে।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটিই প্রথম সাধারণ নির্বাচন। দীর্ঘ সংস্কার প্রক্রিয়ার পর অনুষ্ঠিত এই নির্বাচন ও গণভোট ঘিরে দেশের রাজনৈতিক মহলে রয়েছে ব্যাপক আগ্রহ এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 × four =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ফরিদপুরে দুই প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

Update Time : ০৯:৩০:০৮ am, Thursday, ১২ ফেব্রুয়ারী ২০২৬