রুমিন ফারহানা ও জুনায়েদ আল হাবিবের সমর্থকদের হাতাহাতি, ১০ মিনিট ভোট বন্ধ » দৈনিক সবুজ বাংলা
০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রুমিন ফারহানা ও জুনায়েদ আল হাবিবের সমর্থকদের হাতাহাতি, ১০ মিনিট ভোট বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল উপজেলায় ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর ইউনিয়নের আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালেই কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এতে কেন্দ্র ও আশপাশ এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তার স্বার্থে প্রিজাইডিং কর্মকর্তা প্রায় ১০ মিনিট ভোটগ্রহণ স্থগিত রাখেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

তিনি আরও জানান, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বিশ্লেষকদের মতে, নির্বাচনের দিন কেন্দ্র ঘিরে এমন উত্তেজনা সামগ্রিক পরিবেশে প্রভাব ফেলতে পারে। তবে তাৎক্ষণিক হস্তক্ষেপের ফলে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

রুমিন ফারহানা ও জুনায়েদ আল হাবিবের সমর্থকদের হাতাহাতি, ১০ মিনিট ভোট বন্ধ

আপডেট সময় : ০১:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬