6:24 am, Tuesday, 28 April 2026

শেরপুরে তিন ব্যালট বই ছিনতাই, এখনো উদ্ধার হয়নি দুইটি

শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, কয়েকজন বহিরাগত হঠাৎ কেন্দ্রে ঢুকে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। এর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় একটি গণভোটের ব্যালট বই উদ্ধার করা হলেও একটি সংসদীয় ও একটি গণভোটের ব্যালট বই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার পরপরই র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক জানান, চল্লিশটি ব্যালট উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে।

শেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শেরপুর-১ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এ আসনে ১৪৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে, যার মধ্যে ২৪টি অধিক গুরুত্বপূর্ণ ও ৪০টি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

12 − 4 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

শেরপুরে তিন ব্যালট বই ছিনতাই, এখনো উদ্ধার হয়নি দুইটি

Update Time : ০২:২০:৩৩ pm, Thursday, ১২ ফেব্রুয়ারী ২০২৬