1:03 am, Monday, 8 June 2026

‘ভুয়া’ স্লোগানে উত্তেজনা, সেনা হস্তক্ষেপে সরলেন নাসীরুদ্দীন

ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ১০ থেকে ১৫ মিনিট উত্তেজনা চলার পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে তিনি এলাকা ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শাহজাহানপুরের রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশের সময় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের একদল নেতা-কর্মী তাকে ঘিরে স্লোগান দেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় তৈরি করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন্দ্র এলাকা থেকে বের করে দেন।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা মির্জা আব্বাসের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × 3 =

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

‘ভুয়া’ স্লোগানে উত্তেজনা, সেনা হস্তক্ষেপে সরলেন নাসীরুদ্দীন

Update Time : ০২:২৬:৪৩ pm, Thursday, ১২ ফেব্রুয়ারী ২০২৬