2:58 am, Tuesday, 28 April 2026

লাঠিতে ভর দিয়ে ১০৫ বছরের বৃদ্ধের ভোট

ঠিকভাবে হাঁটতে না পারলেও লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন ১০৫ বছর বয়সী সুখরঞ্জন। বরগুনার পাথরঘাটা উপজেলার পশ্চিম রুপধন এলাকার এই প্রবীণ ভোটার বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রুপধন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

কেন্দ্রে এসে কোনো ভোগান্তি ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দেন তিনি। ভোট শেষে সুখরঞ্জন বলেন, জীবনে বহুবার ভোট দিয়েছেন তিনি। বয়সের ভারে হাঁটতে না পারলেও নাতিকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসতে পেরে আনন্দিত।

তার সঙ্গে থাকা নাতি সাগর জানান, তার নিজের ভোট দেওয়ার বয়স হয়নি। তবে নানার আগ্রহের কারণেই তাকে কেন্দ্রে নিয়ে এসেছেন।

কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার সদস্য মো. রনি বলেন, এ কেন্দ্রের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ভোটার তিনি। লাঠিতে ভর দিয়ে এলেও তাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × one =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

লাঠিতে ভর দিয়ে ১০৫ বছরের বৃদ্ধের ভোট

Update Time : ০৩:০৭:১২ pm, Thursday, ১২ ফেব্রুয়ারী ২০২৬