3:55 am, Tuesday, 28 April 2026

আগাম স্বাক্ষরকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বৃহস্পতিবার দুপুরে পোলিং এজেন্টদের কাছ থেকে নির্ধারিত সময়ের আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং কেন্দ্র এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রিজাইডিং অফিসার মাসুদ বিন রশিদ ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই কয়েকজন পোলিং এজেন্টের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর নেন। বিষয়টি কেন্দ্রের ভেতরে ও বাইরে উপস্থিত বিএনপি ও জামায়াত সমর্থিত এজেন্টদের মধ্যে ক্ষোভের কারণ হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদ মো. ইব্রাহিম বলেন, “প্রিজাইডিং অফিসার সময়ের আগে স্বাক্ষর নেওয়ার অভিযোগ সত্য। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রশাসন হস্তক্ষেপ করেছে। যেসব কাগজে অগ্রিম স্বাক্ষর নেওয়া হয়েছিল, সেগুলো সবার সামনে ছিঁড়ে ফেলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। এখন কেন্দ্রের পরিবেশ শান্ত।”

প্রিজাইডিং অফিসার মাসুদ বিন রশিদ বলেন, “ভোট শেষে সবাইকে একসঙ্গে পাওয়া মুশকিল হওয়ায় সরলমনে স্বাক্ষর নিয়েছি। বিষয়টি এতটুকু বড় হয়ে উঠবে ভাবিনি।”

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four + 6 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

আগাম স্বাক্ষরকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া

Update Time : ০৪:৫০:২৭ pm, Thursday, ১২ ফেব্রুয়ারী ২০২৬