ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ, জামায়াতের দুই কর্মী আটক » দৈনিক সবুজ বাংলা
০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ, জামায়াতের দুই কর্মী আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে দিনাজপুরের বিরামপুরে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামের দুই কর্মীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পৌর শহরের চকপাড়া এলাকা থেকে নুরুল আমিন ইমন (৩৫) ও সেতু মন্ডল (৩৪)কে আটক করা হয়। তারা বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ড ও চকপাড়া (পাহানপাড়া) এলাকার বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব লিয়াকত আলী সেখ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের বিরামপুর থানায় হস্তান্তর করেন। আটকদের স্বীকারোক্তি অনুযায়ী, তারা জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করছিলেন।

বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানিয়েছেন, “ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় জামায়াতের দুজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানায় হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে আটক দুজন চকপাড়া কল্যাণপুর ও আদিবাসীপাড়া এলাকায় ভোটারদের প্রতি ৫০ টাকা করে বিতরণ করছিলেন। স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে প্রশাসনের কাছে খবর দেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ, জামায়াতের দুই কর্মী আটক

আপডেট সময় : ০৫:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬