০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে পালন করবে: সালাহউদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপি ‘জুলাই সনদ’ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। তিনি বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে দলকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, সেই প্রত্যাশা পূরণে সরকার গঠনের পর থেকেই কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদে শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐতিহাসিক প্রেক্ষাপটে স্বাক্ষরিত এই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের রায়ের প্রতিফলন ঘটাতে এবং রাষ্ট্রকে নতুন ধারায় এগিয়ে নিতে সংসদ হবে প্রধান প্ল্যাটফর্ম। প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সেই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর কোনো সদস্যের শপথ পাঠ করানোর এখতিয়ার নেই। এজন্য সংসদ সদস্যরা সংবিধান সম্মতভাবে শপথ নিয়েছেন। তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শপথ, সরকার গঠন ও ভবিষ্যৎ রাষ্ট্রপরিচালনা—সবকিছুই সংবিধান অনুযায়ী সম্পন্ন হয়েছে।

শপথ প্রক্রিয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটের রায় ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে সংসদে গিয়ে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে। সংশোধনের পর তৃতীয় তফসিলে শপথের ফরম সংযুক্ত করার বিষয়টি সংসদ নির্ধারণ করবে। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ২(ক) অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে শপথ পাঠ করানোর দায়িত্ব পালন করেছেন।

শপথের পর অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তাকে প্রধানমন্ত্রী নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো হয়েছে।

সালাহউদ্দিন আরও জানান, তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে দুটি নির্দেশ দিয়েছেন—
১. কোনো সংসদ সদস্য ট্যাক্স-ফ্রি গাড়ি নেবেন না।
২. সংসদ সদস্য হিসেবে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না।

তিনি বলেন, “আজ থেকে পরিবর্তনের শুরু। সংসদ সদস্য হলেই কেউ বিশেষ সুবিধাভোগী হবে—এ ধারণা বদলাতে হবে।”

শু/সবা

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কর্মদিবসের কর্মসূচি

বিএনপি ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে পালন করবে: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০১:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬