7:29 am, Thursday, 9 July 2026

ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা ইশরাক হোসেনের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইশরাক হোসেন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে সংক্ষিপ্তভাবে তিনি লেখেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।”

ইশরাক হোসেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকা-এর জ্যেষ্ঠ পুত্র। বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য। ঢাকা-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে তিনি বর্তমান মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে তিনি শেখ ফজলে নূর তাপস-এর কাছে পরাজিত হন। ওই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২৭ মার্চ অন্তর্বর্তী সরকার শেখ ফজলে নূর তাপসকে মেয়র পদ থেকে অপসারণ করে।

একই দিনে নির্বাচনি ট্রাইব্যুনাল ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে ইশরাক হোসেনকে প্রকৃত বিজয়ী ঘোষণা করে রায় দেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করলেও, সিটি করপোরেশনের পরিষদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে শপথ পড়ানো সম্ভব হয়নি। ফলে আদালতের রায়ে বৈধ মেয়র ঘোষিত হলেও তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারেননি।

তবে গত বছরের ১৭ জুন নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি ‘মেয়র’ হিসেবেই প্রধান অতিথির বক্তব্য দেন, যা সে সময় আলোচনার সৃষ্টি করে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twelve + thirteen =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা ইশরাক হোসেনের

Update Time : ০৬:১০:৫৪ pm, Monday, ২৩ ফেব্রুয়ারী ২০২৬