দীঘিনালা জোন-এর উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর সদরে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি।
সভায় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি; ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন হাসনাইন আলভী; আরএমও ক্যাপ্টেন মো. শায়খউদ্দীন সাকলাইন; কিউএম ক্যাপ্টেন সাব্বির আহমেদ এবং অ্যাডজুটেন্ট লে. জাওয়াদ মোহাম্মদ জাহিদ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা এবং দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. সোহেল রানা।
এ ছাড়া সভায় বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিনিধি এবং দীঘিনালা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরাও অংশ নেন।
মতবিনিময় সভায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং মাদক ও জুয়া সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য দিয়ে দীঘিনালা জোনকে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
শু/সবা






















