০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জমি কেনা নিয়ে বিরোধে রাজশাহীতে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০৭:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 29

জমি কেনা সংক্রান্ত বিরোধের জেরে রাজশাহীতে প্রকাশ্যে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর শাহ্ মখদুম থানা এলাকার পবা রাইসমিলপাড়ায় নিজ বাড়ির সামনেই এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত যুবকের নাম মো. সাব্বির (২১)। তিনি ওই এলাকার বাসিন্দা শাহিন ইসলামের ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা জাসেনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেন। এই জমি কেনাকে কেন্দ্র করেই শাহিন ও তার পরিবারের ওপর দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন জাসেন। এর জেরে মঙ্গলবার শাহিন ইসলামের সঙ্গে তার হাতাহাতির ঘটনাও ঘটে।

বুধবার দুপুরে জাসেন সাব্বিরদের বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে দেখতে পেয়ে হঠাৎ বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। অভিযুক্ত জাসেন ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের হাইকোর্টে ভুয়া ডিগ্রিতে পাঁচ বছর বিচারপতি

জমি কেনা নিয়ে বিরোধে রাজশাহীতে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ০৭:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬