12:29 pm, Tuesday, 28 April 2026

রংপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে টিসিবির পণ্যসহ আটক ১

  • Reporter Name
  • Update Time : ০৫:১৯:৩৬ pm, Saturday, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 32 Time View

রংপুর নগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য গোপনে মজুদ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রুবেল হোসেন নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় বিপুল পরিমাণ টিসিবির পণ্যও উদ্ধার করা হয়।

২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি রংপুর নগরীর খেলবাড়ী এলাকায় এলএসডি গুদামের সামনে পরিত্যক্ত একটি স্থানে অভিযান পরিচালনা করে। রুবেল হোসেন পাবনা জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে টিসিবির বৈধ ডিলার দাবি করেন, তবে তদন্তে দেখা যায় পণ্য উত্তোলনের পর তা নির্ধারিত উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে মজুদ করা হচ্ছিল।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে:

  • ৭০ কেজি খেজুর

  • ১৫০ কেজি চিনি

  • ১৫০ কেজি বুট

  • ৬১৩ কেজি মসুর ডাল

  • ১৬২ লিটার ভোজ্যতেল

ডিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রমজানকে সামনে রেখে টিসিবির পণ্য গোপনে মজুদ করে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিল। সাধারণ ভোক্তাদের মধ্যে সরবরাহ না করে কৌশলে এসব পণ্য কালোবাজারে বিক্রি করার চেষ্টা করা হচ্ছিল।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, “টিসিবির পণ্য সাধারণ মানুষকে দেওয়ার জন্য বরাদ্দ। কেউ তা গোপনে মজুদ করে অবৈধভাবে বিক্রি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রুবেল হোসেন দীর্ঘদিন ধরে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

6 − 1 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

রংপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে টিসিবির পণ্যসহ আটক ১

Update Time : ০৫:১৯:৩৬ pm, Saturday, ২৮ ফেব্রুয়ারী ২০২৬