7:23 pm, Thursday, 9 July 2026

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ‘রাজসাক্ষী’ রিজওয়ানা হাসান: গোলাম পরওয়ার

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ‘রাজসাক্ষী’ হিসেবে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান নিজেকে উপস্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর পল্টন এলাকায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, দেশ যেন অস্থিতিশীল না হয় এবং জনগণের জানমালের ক্ষতি না ঘটে—এই বিষয়টি বিবেচনায় নিয়ে জামায়াতে ইসলামী অনেকটা বাধ্য হয়েই নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে।

তিনি আরও বলেন, জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে হত্যা করতে চায়।

জামায়াতের এই নেতা দাবি করেন, সরকারি দলের মদদে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে ‘জুলাই সনদ’-এর বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করা হচ্ছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে গোলাম পরওয়ার বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অতীতে কোনও শক্তি টিকে থাকতে পারেনি এবং ভবিষ্যতেও কেউ টিকে থাকতে পারবে না।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eleven − six =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ‘রাজসাক্ষী’ রিজওয়ানা হাসান: গোলাম পরওয়ার

Update Time : ০৫:২১:৫৫ pm, Thursday, ৫ মার্চ ২০২৬