০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ী থানায় পুলিশের ওপর হামলা: জামায়াত নেতা গ্রেফতারসহ আটক ২

গাইবান্ধার পলাশবাড়ী থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৌর শহরের গৃধারীপুর এলাকা থেকে ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করে। তিনি পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির ও উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ রাত ১০টার দিকে উপজেলা জামায়াতের যুব বিভাগের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশ কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি অভিযোগপত্র জমা দিতে থানায় আসেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তাদের কথা কাটাকাটি ও তর্কবিতর্কের একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, তারা থানার একটি খোলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার ওপর চাপ প্রয়োগ করেন। এতে তিনি রাজি না হলে অভিযুক্তরা তার ওপর চড়াও হয়ে মারধর করেন। বাধা দিতে গেলে উপস্থিত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়।

এ ঘটনায় এক নারী কনস্টেবলসহ পুলিশের অন্তত ৯ সদস্য আহত হন।

ঘটনার পর আহত এএসআই রুহুল আমিন ২৬ মার্চ পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নয়জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ারে আলম খান জানান, এ ঘটনায় এর আগে তৌহিদুল ইসলাম কানন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ মিজানুর রহমান মিজানকে গ্রেফতারের মাধ্যমে মামলায় মোট দুইজনকে আটক করা হয়েছে।

শু/সবা

উন্নয়ন ও সুশাসনে ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার প্রত্যয়

পলাশবাড়ী থানায় পুলিশের ওপর হামলা: জামায়াত নেতা গ্রেফতারসহ আটক ২

আপডেট সময় : ০৯:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬