5:10 am, Wednesday, 29 April 2026

পবিত্র রমজান আমাদের জন্য খোদা প্রদত্ত নিয়ামত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনী নিজ অফিসে কর্মরত অবস্থায় ইসরাইল- আমেরিকার যৌথ মারণাস্ত্রের আঘাতে শাহাদাত বরণ করেছেন। শেষ জীবনে এসেও তিনি দেশের স্বাধীনতা ও অখন্ডতা রক্ষার দায়িত্ব পালনের মধ্য দিয়ে বীরোচিত পুরুষের ভূমিকা পালন করেছেন। যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। মুসলমানরা এভাবে তাদের জীবন বাজি রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার নজরানা পেশ করে থাকেন।
পবিত্র রমজান আমাদের জন্য খোদা প্রদত্ত নিয়ামত। এ মাস আমাদেরকে সংযম ও ধৈর্য শেখায়। এটি আত্মশুদ্ধির মাস। এ মাসে পবিত্র কুরআনের শিক্ষার আলোকে জীবন গঠনের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমিরে জামায়াতের নির্দেশনা যে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যে ফয়সালা আসবে তখন সে ফয়সালার উপর আমাদেরকে অটল ও অবিচল থাকতে হবে। কক্সবাজারের ঈদগাঁওতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন। ‘খোশ আমদেদ মাহে রমজান’ শিরোনামে মাহফিলটির আয়োজন করে ঈদগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামী। ইউনিয়ন জামায়াত আমির অধ্যাপক হাকিম আলীর স্বাগত বক্তব্যে ১ মার্চ রবিবার বিকেলে এ মাহফিল শুরু হয়।
স্থানীয় আলমাছিয়া রোডের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মাহফিলটির কার্যক্রম সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল। এতে বিশেষ অতিথির নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, উপজেলা সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম হেলালী ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তৈয়ব উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশের জনগণ ইরানের জনগণের সাথে রয়েছেন। সর্বোচ্চ ধর্মীয় নেতার শাহাদাতে আমরা যারপর নাই শোকাহত। তার দৃঢ়চেতা ও বলিষ্ঠ ঈমানের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। তিনি ও তার স্বজনদের উপর হামলার ঘটনাটি আমাদেরকে অত্যন্ত মর্মাহত ও বিচলিত করেছে। আল্লাহ তাআলা ইরানী জনগণকে এ শোক সইবার ও ধৈর্য ধারণের সুযোগ দান করুন। শেষে মুনাজাত পরিচালনা করেন জামায়াত নেতা প্রভাষক মোঃ ইউনুছ। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলার সহ-সভাপতি মাওলানা বশির আহমদ, ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওলানা সোলতানুল ইসলাম, প্রবাসী মাওলানা আবুল কালাম, আলহাজ্ব আব্দুর রশিদ, মোবারক আহমদ, ঈদগাঁও আধুনিক হাসপাতালের পরিচালক এবং হেড অফ মার্কেটিং সরোয়ার কামাল, সওদাগর পাডার কামাল চেয়ারম্যান, মাওলানা ছরওয়ার কামাল, মাওলানা ছৈয়দ আহমদ, মাওলানা এনামুল হক, মাসটার ফরিদুল আলম, সাইফুল ইসলাম, কামরুল হাসান, জাফর আলম, নুরুল ইসলাম, বেদারুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতের নেতা- কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সর্বসাধারণ।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

12 + fifteen =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

পবিত্র রমজান আমাদের জন্য খোদা প্রদত্ত নিয়ামত

Update Time : ০৮:৩৭:৫৩ pm, Sunday, ১ মার্চ ২০২৬