তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক ২ টাকার বিনিময়ে ইফতারের আয়োজন করা হয়েছে।
৫ মার্চ (বৃহস্পতিবার) সরকারি তিতুমীর কলেজে এই আয়োজন করা হয়। আয়োজনে বিভিন্ন পথচারী এবং দুস্থদের মধ্যে ২ টাকার বিনিময়ে ইফতার বিতরণ করা হয়।
উক্ত ইফতার মাহফিলে তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যান পরিষদের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ লক্ষ্য করা যায়। এছাড়াও ইফতার কর্মসূচির শুরুতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা কল্যানের সভাপতি রাজিব হোসেন নীরব বলেন, প্রতিবছরই আমরা ইফতার মাহফিলের আয়োজন করে থাকি তবে এবারে একটু ভিন্ন পরিসরে আয়োজন করা হয়েছে। এছাড়াও তিনি বলেন, রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়; রোজা হলো আত্মাকে পরিশুদ্ধ করার এক পবিত্র সাধনা।রোজা মানুষকে ধৈর্য শেখায়, সংযম শেখায়, আর আল্লাহর কাছে নিজেকে আরও কাছে টেনে নেয়।রোজার দিনগুলো আমাদের জীবনে আনে শান্তি, রহমত আর ক্ষমার বার্তা।রমজানের রোজা শুধু শরীরকে নয়, মন ও আত্মাকেও পবিত্র করে তোলে।
শু/সবা
অহনা পোদ্দার, তিতুমীর কলেজ ঢাকা 

























